ইউটিলিটি সেবা
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সেবা আরও সহজ ও দ্রুত করতে নতুন কার্যালয় চালু করেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়টির উদ্বোধন করা হয়। নতুন অফিসের পাশাপাশি অ্যাম্বুল্যান্স, জরুরি ওষুধ ডেলিভারি, প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবাও চালু করেছে সোসাইটি।